
অ্যালামনাই এসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল এর অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয় নিম্ন বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্যঃ
ক) ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং উন্নয়ন করা।
খ) অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্যদের মধ্যে একতা,সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ স্থাপন, একে অন্যকে যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করা।
গ) ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের স্বার্থ রক্ষা করা।
ঘ) সাহায্যে পাওয়ার যোগ্য প্রাক্তন ছাত্রদের সহায়তার জন্য একটি পৃথক তহবিল প্রতিষ্ঠা করা।
ঙ) সদস্যদের জন্য সভা,সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, কর্ম শিবির, প্রদর্শনী ও আমোদ ভ্রমণের আয়োজন করা।
চ) লাইব্রেরি, মিউজিয়াম, কনফারেন্স সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র, গবেষণাগার,ক্রীড়া ও আপ্যায়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা।
ছ) নিয়মিত বুলেটিন, সাময়িকী, পুস্তক মুদ্রন ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করা।
জ) সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠানের ব্যবস্থা করা।
ঝ) দেশে ও বিদেশে অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য মুসলিমিয়ানদের সংগঠন গড়ে তোলা।
ঞ) ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা।
ট) শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।
ঠ) উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যাবলী অর্জনে এ্যালামিটারের প্রতি দায় মোচনের ক্ষেত্রে সহায়ক এরূপ অন্য সকল কার্যাবলী সম্পাদন করা।