২৭ জুলাই ২০১৯ সালে অ্যালামনাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব, সৈয়দ মানোয়ার আলী, আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি জনাব আবুল বাশার। উক্ত সভায় সভাপতি বলেন,আপনারা বিগত পুনর্মিলন অনুষ্ঠানে যেভাবে কাজ করেছেন তার মূল্যায়ন করতে চাই।যে ব্যাচ ১০ জনের কম সদস্য রেজিষ্ট্রেশন করিয়েছিলেন, তারা এই কমিটিতে সুযোগ পাবেন না।যে ব্যাচ ৩০ জন পর্যন্ত সদস্য রেজিষ্ট্রেশন করিয়েছিলেন তারা কমিটিতে একজন সদস্য পাবেন। যে ব্যাচ ৩১ জনের বেশি সদস্য রেজিষ্ট্রেশন করিয়েছিলেন তারা কমিটিতে দুইজন সদস্য পাবেন। ৭০ সালের পূর্বের ব্যাচগুলো হতে উপদেষ্টা কমিটিতে আসতে পারবেন, যারা পুনর্মিলন অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছিলেন, তারা পৃষ্ঠপোষক হিসেবে কমিটিতে আসতে পারবেন। সে মোতাবেক সভাপতি উপস্থিত সদস্যদের সংখ্যানুপাতে নাম দিতে অনুরোধ করে বলেন উপরোক্ত নিয়মে ৩৬ জনের নাম আসবে অবশিষ্ট পাঁচজনের নাম তিনি দেবেন।কারণ যদি সংগঠনের জন্য যোগ্য কেউ বাদ পড়ে যায় সেখানে তিনি তাদের অন্তর্ভুক্ত করবেন। ৮৫ ব্যাচের মাসুদ রেজা বলেন যারা ১০০% রেজিষ্ট্রেশন করেছিলেন, তাদের তিনজন দিলে ভালো হয়।সভাপতি বলেন,যারা দুইজনের সুযোগ পেয়েছেন তারা অতিরিক্ত একজনের নাম দিতে পারেন, যদি পরবর্তীতে পাঁচজন না পাওয়া যায় তখন সিনিয়রটি দেখে অতিরিক্ত হতে নেয়া যেতে পারে। তবে কোনো দাবি আপত্তি করতে পারবেন না।
উপস্থিত প্রতিটি ব্যাচ তাদের তালিকা সভাপতির কাছে জমা দিলে, সভাপতি ও শিক্ষক প্রতিনিধি কমিটি সিনিয়র হিসেবে প্রস্তুত করে জনাব আবুল বাশার স্যার কমিটি ঘোষণা করেন নিম্নরুপঃ