গঠনতন্ত্র প্রনয়ণ উপকমিটির ইতিকথাঃ
২৪ আগষ্ট ২০১৯ তারিখে প্রস্তুতি কমিটির ৫ম সভায় সভাপতি জনাব সৈয়দ মানোয়ার আলী গঠনতন্ত্র প্রনয়ণ উপকমিটির চেয়ারম্যান হিসাবে জনাব,মীর মোঃ জাকির হোসেন এর নাম ঘোষণা করে বলেন,আপনি যাদেরকে আপনার সাথে নিয়ে কাজ করতে ইচ্ছুক, এরকমছয়জনের নাম আগামী সভায় উপস্থাপন করবেন। তখনই চুড়ান্ত গঠনতন্ত্র প্রনয়ণ উপকমিটি ঘোষণা করা হবে।
এরপর ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ৬ষ্ঠ প্রস্তুতি সভায় মনোনীত চেয়ারম্যান বলেন,সভাপতির কথানুযায়ী আমি বেশ কয়েকজনের সাথে আলোচনা করে ছয়জনের নাম চুড়ান্ত করেছি।কিন্তু আমাকে বলতেই হচ্ছে এখানে আসলে সবাই যোগ্য, কিন্তু সবাইকে নিয়ে তো কাজ করা যাবে না। তাছাড়া সভাপতি সাহেব আমাকে ছয়জনের নাম চুড়ান্ত করতে বলায় আমি চুড়ান্ত ছয়জনের নাম আজকের সভাপতি জনাব সৈয়দ মানোয়ার আলী এর কাছে হস্তান্তর করছি।
সভাপতি জনাব,সৈয়দ মানোয়ার আলী বলেন, আমি যাদের নাম ঘোষণা করবো,এরপরে ও যদি কেউ আগ্রহী হন তাহলে নাম দিতে পারবেন,বলে তিনি গঠনতন্ত্র প্রনয়ণ উপকমিটির নাম ঘোষণা করেনঃ
ক) জনাব, মীর মোঃ জাকির হোসেন -১৯৮৪ ব্যাচ,চেয়ারম্যান।
খ) জনাব, কে,এম রহমত উল্লাহ -১৯৮৩ ব্যাচ,সদস্য।
গ) জনাব,এ,টি,এম কামাল হোসেন -১৯৮৪ ব্যাচ,সদস্য।
ঘ) জনাব,এডঃ আনিসুর রহমান -১৯৮৫ ব্যাচ,সদস্য।
ঙ) জনাব, আসলাম পারভেজ মিঠু -১৯৮৮ ব্যাচ,সদস্য।
চ) জনাব,মোঃ আমির হোসেন -১৯৯০ ব্যাচ,সদস্য।
ছ) জনাব,আহমেদ শরীফ -১৯৯২ ব্যাচ,সদস্য।
ঘোষণা শেষে ১৯৭২ ব্যাচের জনাব,ডাঃ সামসুজ্জামান সেচ্ছায় অন্তর্ভুক্ত হতে চাইলে উনাকেও কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হলো বলে সভাপতি ঘোষণা করেন।
কিছুক্ষণ পরে জনাব শওকত আলী সভাপতিকে উদ্দেশ্য করে বলেন,আমি সার্চ কমিটির যাবতীয় কাজে সহযোগিতা করবো,কিন্তু চেয়ারম্যান হিসাবে আমি থাকতে আগ্রহী নই।
তখন জনাব,সৈয়দ মানোয়ার আলী, গঠনতন্ত্রের চেয়ারম্যান কে বলেন,আপনি কাজী রহমত উল্লাহকে যদি মুক্ত করে দেন,এবং রহমত উল্লাহ যদি দ্বিমত পোষণ না করেন। তাহলে কাজী রহমত উল্লাহ এর স্থলে ডাঃ সামসুজ্জামান ভাই তো এসে গেছেন।রহমত উল্লাহকে সার্চ উপকমিটির চেয়ারম্যান ঘোষণা করতে পারি।
উভয়ের সম্মতিতে ঐ সভায়ই কাজী রহমত উল্লাহ গঠনতন্ত্র প্রনয়ণ উপকমিটি হতে বেড়িয়ে সার্চ কমিটির চেয়ারম্যান মনোনীত হন।
পরবর্তী ৭ম সভায় চেয়ারম্যান জনাব,মীর মোঃ জাকির হোসেন বলেন আমি দুটি মিটিং এ আমির হোসেনকে ডেকেও পাইনি। তাই এখানে আমি মোহাম্মদ আলী রুবেলকে অন্তর্ভুক্ত করতে চাই আমির হোসেনের পরিবর্তে। চেয়ারম্যান সাহেবের প্রস্তাবে প্রস্তুতি কমিটির আহবায়ক ও আজকের সভার সভাপতি জনাব সৈয়দ মানোয়ার আলী, জনাব মোহাম্মদ আলীর সম্মতি নিয়ে গঠনতন্ত্র প্রনয়ণ উপকমিটিতে জনাব আমির হোসেন এর পরিবর্তে জনাব মোহাম্মদ আলী রুবেল এর নাম ঘোষণা করেন এবং রহমত উল্লাহ তার পরিবর্তে জনাব শাহাদাৎ হোসেনকে অন্তর্ভুক্ত করতে চাইলে তাকেও অন্তর্ভুক্ত করা হয়। এবং পুনরায় চুড়ান্ত কমিটির নাম ঘোষণা করেন নিম্নরুপঃ
ক) জনাব, মীর মোঃ জাকির হোসেন, ১৯৮৪ ব্যাচ,চেয়ারম্যান।
খ) জনাব,ডাঃ মোঃ সামসুজ্জামান,১৯৭২ ব্যাচ,সদস্য।
গ) জনাব,শাহাদাৎ হোসেন,১৯৮৩ ব্যাচ,সদস্য।
ঘ) জনাব, এ,টি,এম কামাল হোসেন,১৯৮৪ ব্যাচ,সদস্য।
ঙ) জনাব,এডঃ আনিসুর রহমান,১৯৮৫ ব্যাচ, সদস্য।
চ) জনাব, আসলাম পারভেজ মিঠু,১৯৮৮ ব্যাচ,সদস্য।
ছ) জনাব,আহমেদ শরীফ,১৯৯২ ব্যাচ, সদস্য।
জ) জনাব, মোহাম্মদ আলী রুবেল,২০০৭ ব্যাচ,সদস্য।
প্রস্তুতি কমিটির ৮ম সভায় জনাব,মীর মোঃ জাকির হোসেন গঠনতন্ত্রের খসড়া পাঠ করে শুনান উপস্থিত সদস্যদের মাঝে,কিছু পরিবর্তন এর সুপারিশ করার জন্য আবার পরবর্তী সভায় উপস্থাপন করার অনুরোধ করেন জনাব সৈয়দ মানোয়ার আলী সভাপতি হিসাবে।
সবশেষে ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে ৯ম প্রস্তুতি সভায় চেয়ারম্যান জাকির হোসেন এর দেরি হওয়ার কারণে প্রথমে সদস্য জনাব আহমেদ শরীফ খসড়া পাঠ করে শোনাতে থাকেন। এসময় চেয়ারম্যান জনাব মীর মোঃ জাকির হোসেন উপস্থিত হয়ে বলেন,সর্বশেষ সংশোধিত কপি এটি,উনি দুটি কপি সভাপতির নিকট হস্তান্তর করেন,এবং পাঠ করে শুনান।
সভাপতি জানতে চান এবার কারো কোনো আপত্তি আছে কিনা? কেউ কিছু না বললে,জনাব সৈয়দ মানোয়ার আলী বলেন, আমরা আজকে গঠনতন্ত্রটি অনুমোদন করে দেই। যদি ভবিষ্যতে কোনো পরিবর্তন পরিবর্ধন প্রয়োজন হয়।নির্বাচিত কমিটি করে নিতে পারবে।
সভাপতি সবার সম্মতি চাইলে সম্মতি জ্ঞাপন করেন এবং গঠনতন্ত্র অনুমোদন করা হয়।